কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত অন্তত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তাঁর এক সহযোগী পালিয়ে যান।
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে কক্সবাজারের রাজু চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় সতর্কতার সঙ্গে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
সেন্টমার্টিনের বাতাসে এখন অন্য এক গন্ধ। নোনা হাওয়ার সাথে হলুদ, মরিচ আর শুকনো মাছের ঘ্রাণ মিশে আছে। দূর থেকে দেখলে মনে হবে কেউ বারবিকিউর জন্য মাছ মেরিনেট করে রেখেছে। কাছে গেলেই ভুল ভাঙে। এটা বারবিকিউ নয়, এটা আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখার প্রস্তুতি।
সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।