দক্ষিণ পূর্ব

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৩:১৩ রাত
পঠিত : ৪৪
টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি, পিস্তল ও ২৫৪ রাউন্ড গুলিসহ আটক ২

ছবি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

তবে আটক দুজনের পরিচয় ও অভিযানের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি বিজিবি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।