ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে মুক্তি দিয়েছে গুরুগ্রাম পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক হওয়ার পর রোববার (১১ অক্টোবর) গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে ধ্রুব রাঠীকে আটক করা হয়। এদিন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ধ্রুব রাঠীও।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল তাকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।