দক্ষিণ পূর্ব

আমিরাতে ২৩ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৪:৪৭ সকাল
পঠিত : ৫৫
আমিরাতে ২৩ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আরব আমিরাতে গাড়ির সংঘর্ষ

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরের প্রবেশমুখে ২৩টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। পরে ট্রাকটি যানজটে আটকে থাকা অন্য যানবাহনের ওপর আছড়ে পড়ে। এ সময় একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের যানবাহনে।

ভয়াবহ এ দুর্ঘটনায় ১৮টি ব্যক্তিগত গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নাগরিক ছাড়াও ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। আগুনে পুড়ে যাওয়া মরদেহ শনাক্ত করতে ফুজাইরাহ পুলিশ ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে।

দুর্ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ভারত, ওমান, পাকিস্তান, মিসর, জর্ডান ও ব্রাজিলের নাগরিক রয়েছেন।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিশেষায়িত দল ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।