আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস, সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন তাওহীদ হৃদয়।
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর আসন্ন ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারবেন না পেসার নাহিদ রানা।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ অক্টোবর: বাংলাদেশ–জিম্বাবুয়ে, আবুধাবি
১৯ অক্টোবর: আফগানিস্তান–জিম্বাবুয়ে, আবুধাবি
২১ অক্টোবর: আফগানিস্তান–বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।