দক্ষিণ পূর্ব

আহলা দরবার শরীফ পরিদর্শনে প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০৪:১৩ সকাল
পঠিত : ৩৩
আহলা দরবার শরীফ পরিদর্শনে প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ

ছবি

Degchibarictg

চট্টগ্রামের বোয়ালখালীর শতবর্ষী আধ্যাত্মিক প্রতিষ্ঠান আহলা দরবার শরীফের আছাদিয়া ইসলামিয়া মঞ্জিল পরিদর্শন করেছেন প্রশাসন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের একদল বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তাঁরা দরবার প্রাঙ্গণে যান।


‘নান্দনিক ও বাসযোগ্য চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান আরো পড়ুন ‘নান্দনিক ও বাসযোগ্য চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান


পরিদর্শনে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রবিউল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মাসুদ ফরহান অভি, ঢাকা পোস্টের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ মিজানুর রহমান, আজকের পত্রিকার পটিয়া প্রতিনিধি ওসমান গণি। এ ছাড়া বোয়ালখালী ইউএনও কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও বোয়ালখালী থানার বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দরবারে অতিথিদের স্বাগত জানান আহলা দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল ইউসুপী। পরে তিনি অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আহলা দরবার শরীফের শত বছরের ইতিহাস, প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এখানে শায়িত অলি-বুজুর্গদের জীবন ও কর্ম নিয়ে অতিথিদের অবগত করেন। ইসলামের প্রচার, আত্মশুদ্ধি ও মানবসেবায় দরবারের ভূমিকাও অতিথিদের সামনে তুলে ধরেন তিনি।

অতিথিরা দরবারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং দরবারের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবহিত হন। পরে দরবারের উদ্যোগে আয়োজিত নৈশভোজে অংশ নেন অতিথিরা।

এমএ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।