দক্ষিণ পূর্ব

ইরাকে দুই দশকের মার্কিন দখলদারিত্বের অবসানকে ‘ঐতিহাসিক জয়’ বলল ইসলামিক বিপ্লবী গার্ড

Jobaer Raihan Jihan
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ১১:৫৭ দুপুর
পঠিত : ৩৮
ইরাকে দুই দশকের মার্কিন দখলদারিত্বের অবসানকে ‘ঐতিহাসিক জয়’ বলল ইসলামিক বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

১ অক্টোবর, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী চৌকস ইউনিটটি বলেছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের অবস্থান অস্থিতিশীলকর ছিল এবং তাদের উপস্থিতি এখানে শেষ হওয়া উচিত।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে এবং এখানকার দেশগুলোকেই তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা দায়িত্ব দিতে হবে। দুই দশকের মার্কিন দখলদারিত্ব দেখিয়েছে তাদের উপস্থিতি পশ্চিম এশিয়ায় কোনো নিরাপত্তাই আনেনি, এনেছে অনিরাপত্তা, সন্ত্রাসবাদ আর অস্থিতিশীলতা।

এছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের প্রভাব অর্থনৈতিক ও মানবিক উভয় দিক দিয়ে খারাপ ছিল বলে উল্লেখ করে বিপ্লবী গার্ড বলেছে, ২০ বছরের সামরিক হস্তক্ষেপের পর, সঙ্গে তাদের নিজেদের দেওয়া পাঁচ হাজার সেনার মৃত্যুর তথ্য, যা অবশ্যই সত্যি নয় এবং চার ট্রিলিয়ন ডলার ব্যয়ের পর, ইরাকি জনগনের ঘৃণা নিয়ে যুক্তরাষ্ট্র ইরাক থেকে বিতাড়িত হয়েছে।

গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনারা ইরাক থেকে চলে যায়। ২০০৩ সালে ইরাক দখল করার পর দীর্ঘ ২৩ বছর দেশটিতে ছিল মার্কিনিরা।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইরাকে হামলা ও পরবর্তী অবস্থানের জন্য তাদের ৩ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। একইসঙ্গে সাড়ে ৩ হাজার সেনা নিহত হয়েছেন। এছাড়া শত শত বেসামরিক কন্ট্রাক্টরও প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা

দক্ষিণপূর্ব/এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।