দক্ষিণ পূর্ব

এনামুলের ৪ উইকেট, ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

saiful
saiful
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৩:৪১ রাত
পঠিত : ১৮
এনামুলের ৪ উইকেট, ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের
Degchibarictg

লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহির বোলিং নৈপুণ্যে রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়নকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রনি তালুকদার, নাসির হোসেন ও আরাফাত সানি।

রনি ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন ৪০ রান। নাসিরের ব্যাট থেকে আসে ২৪ রান। আরাফাত সানি করেন ৩৭ রান। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পীযূষ চাওলা। ঋষি ধাওয়ান ও পবন নেগি নেন দুটি করে উইকেট।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। আবু জায়েদ রাহির বোলিংয়ে ২৪ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। পাওয়ার প্লের মধ্যে যুবরাজ সিংকে ফিরিয়ে দেন কামরুল ইসলাম রাব্বি।

এরপর বল হাতে দাপট দেখান এনামুল হক জুনিয়র। মাত্র ৩ ওভারে ১২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। একপর্যায়ে ৮৮ রানেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে ভারত।

তবে শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলা লড়াই চালিয়ে যান। দুজনের অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই থামে তাদের ইনিংস।

পবন ২৬ ও পীযূষ ২৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রাহি দুটি উইকেট নেন ২৬ রান খরচায়। আর এনামুলের চার উইকেটের দুর্দান্ত বোলিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।