দক্ষিণ পূর্ব

কক্সবাজার যাচ্ছেন মিষ্টি জান্নাত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ০৯:০৯ সকাল
পঠিত : ৩৮
কক্সবাজার যাচ্ছেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক:

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত এবার কক্সবাজারে যাচ্ছেন। আগামী ২ অক্টোবর পর্যটননগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এক্সক্লুসিভ অ্যাচিভমেন্ট ট্যুর’-এ অংশ নেবেন তিনি।

পূর্বাচল মেট্রো সিটি লিমিটেড আয়োজিত এ ট্যুরকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আর মিষ্টি জান্নাতের অংশগ্রহণ আয়োজনটিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

কক্সবাজারের মনোরম পরিবেশে অনুষ্ঠিতব্য এ আয়োজনে মিষ্টি জান্নাত কী ধরনের কার্যক্রমে অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশার সঙ্গেও যুক্ত মিষ্টি জান্নাত। শোবিজ অঙ্গনে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। পরের বছর ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন, পেশা ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যও প্রায়ই আলোচনায় আসে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।