দক্ষিণ পূর্ব

গণভোট হতে পারে, তবে সাংবিধানিক প্রক্রিয়া মানতেই হবে

মনির ফয়সাল
প্রকাশ : ২ নভেম্বর ২০২৫
পঠিত : ১৬
গণভোট হতে পারে, তবে সাংবিধানিক প্রক্রিয়া মানতেই হবে
মো. মঈনুল আলম ছোটন 

গণভোট একটি গণতান্ত্রিক মাধ্যম। এতে জনগণের প্রত্যক্ষ মতামত জানা যায়। তবে রাষ্ট্রের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কিছু সাংবিধানিক ধাপ অনুসরণ বাধ্যতামূলক- ১. প্রথম ধাপ-সংসদে অনুমোদন হতে হবে, কারণ-সংসদ হলো জনগণের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। তাই কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত-বিশেষত সংবিধান বা সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয় সরাসরি প্রয়োগ করা যায় না, তা আগে সংসদে উত্থাপন, বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে পাশ হতে হয়। ২. দ্বিতীয় ধাপ - রাষ্ট্রপতির অনুমোদন (President’s Assent) অনুমোদন নিতে হবে, কারণ - সংসদে কোনো প্রস্তাব বা বিল পাশ হলে তা রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যতীত কার্যকর হয় না। সংবিধানের এটি একটি বাধ্যতামূলক ধাপ। ফলে গণভোট আয়োজন বা বাস্তবায়নের ক্ষেত্রেও রাষ্ট্রপতির অনুমোদন অপরিহার্য।

Rule of Law বা আইনের শাসন রক্ষার জন্য রাষ্ট্র পরিচালনা ব্যক্তির খেয়াল-খুশি বা দলীয় স্বার্থে নয়; সংবিধান ও আইন অনুযায়ী হতে হবে। ক্ষমতার অপব্যবহার রোধে সংসদকে এড়িয়ে বা রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা একক ক্ষমতার স্বেচ্ছাচারে পরিণত হয়। জনগণের আস্থা বজায় রাখতে সব প্রক্রিয়া স্বচ্ছ হলে জনগণের বিশ্বাস ও অংশগ্রহণ বৃদ্ধি পায়। আইনি বৈধতা ও আন্তর্জাতিক স্বীকৃতিতে সঠিক সাংবিধানিক প্রক্রিয়া মানা হলে দেশের ভেতর এবং আন্তর্জাতিক অঙ্গনে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা তৈরি হয়। অসাংবিধানিক সিদ্ধান্ত মানেই অস্থিরতা। সাংবিধানিক পথ এড়িয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে সংবিধান ক্ষুণ্ন হয়, রাষ্ট্রে বিশৃঙ্খলা, বিরোধ ও অরাজকতার সৃষ্টি হবে।

গণভোট হতে পারে, তবে তা কখনোই বাংলাদেশের সংবিধান কাউকে ইচ্ছেমতো অতবা জোর করে ছাপিয়ে দেয়ার অধিকার দেয়নি। আগে সংসদে আলোচনা ও অনুমোদন নিতে হবে, এরপর রাষ্ট্রপতির সম্মতি নিতে হবে। তারপরই গণভোট বা যে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের সাংবিধানিক পথ সুস্পষ্ট হবে। সংবিধানই সর্বোচ্চ, এটিকে পাশ কাটিয়ে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা শুধু সংবিধান লঙ্ঘন নয়, রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। 

লেখক
সাবেক সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত)
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।