পর্দায় দেব ও শুভশ্রী জুটির রসায়ন বরাবরই দর্শকদের নজর কেড়েছে। এবার আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান ‘আমার সবকিছুতেই’-এর একটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
পুজোয় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির চতুর্থ গানটি ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। গানের ভিডিওতে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে মিল রেখে কালো শার্ট ও ট্রাউজারে হাজির হয়েছেন দেব।
গানের ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যে দেব ও শুভশ্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু দিতে দেখা যায়।
ঠিক ওই সময় গানের কথায় শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ একই সময়ে শুভশ্রীর গলার কাছে একটি লালচে ছাপও ক্যামেরায় স্পষ্ট হয়। বিষয়টি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই সেটিকে ‘লাভ বাইট’ বলে মন্তব্য করেছেন।
দৃশ্যটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর কেউ কেউ গানের কথার সঙ্গে দৃশ্যটির সামঞ্জস্য নিয়ে মন্তব্য করেছেন। আবার অনেকে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে মজা করে মন্তব্য করেছেন।
তবে শুধু গানের দৃশ্য নয়, এর আগে সিনেমার প্রচারণায় দেব ও শুভশ্রীর কিছু কর্মকাণ্ড নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছে। প্রচারণার এক অনুষ্ঠানে দেবকে মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু দিতে দেখা যায়। পরে শুভশ্রীকে কোলে তুলে ফটোগ্রাফি করার বিষয়টিও সমালোচনার জন্ম দেয়।
এমন পরিস্থিতিতে নতুন গানের ঘনিষ্ঠ দৃশ্যটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা আরও বেড়েছে। যদিও দেব ও শুভশ্রী বর্তমানে সাবেক জুটি হলেও পেশাগতভাবে তারা একসঙ্গে কাজ করছেন।
‘দেশু ৭’ একটি অ্যাকশন-রোমান্টিক সিনেমা। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। পাশাপাশি ছবিটির প্রযোজনার দায়িত্বও তিনি পালন করেছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।