দক্ষিণ পূর্ব

ঘরে বসে বিনামুল্যে দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট

Jobaer Raihan Jihan
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৫ সকাল
পঠিত : ৪
ঘরে বসে বিনামুল্যে দেখা যাবে শাকিরার লাইভ কনসার্ট

পপ কুইন শাকিরা

অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হতে যাচ্ছে জনপ্রিয় পপ কুইন শাকিরার কনসার্ট। ঘরে বসেই এক ক্লিকে যা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। স্প্যানিশ পপ সম্রাজ্ঞী শাকিরার গান মানেই বিশ্বজুড়ে এক অন্যরকম উন্মাদনা।

বিশ্বমঞ্চে এই লাতিন গায়িকার সুরের মূর্ছনা আর জাদুকরী পারফর্মেন্স দেখতে ব্যাকুল হয়ে থাকেন কোটি কোটি অনুরাগী। এবার সেই ভক্তদের জন্য এলো বড় এক সুখবর। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ তারকা।

মাদ্রিদে আয়োজিত শাকিরার এই বিশেষ কনসার্টটি লাইভ স্ট্রিম করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’।  পুরো আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। মূলত শাকিরার চলমান বিশ্বব্যাপী সাড়া জাগানো সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটিকেই এই বিশেষ অভিজ্ঞতায় রূপ দেওয়া হচ্ছে।

সবচেয়ে আনন্দের বিষয় হলো, ঘরে বসে কনসার্টটি উপভোগ করতে দর্শক বা শ্রোতাদের বাড়তি কোনো সাবস্ক্রিপশন কিংবা ফি গুনতে হবে না। 

যেকোনো জায়গা থেকে অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি কিংবা টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেলে বিনামূল্যে সরাসরি চোখ রেখে উপভোগ করা যাবে শাকিরার পারফর্মেন্স। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে।

দক্ষিণপূর্ব/এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।