দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে চুরি যাওয়া দুই মাসের শিশুসহ গ্রেপ্তার ২

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০১:৩৭ দুপুর
পঠিত : ৩৪
চট্টগ্রামে চুরি যাওয়া দুই মাসের শিশুসহ গ্রেপ্তার ২

ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে চুরি যাওয়া দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ শিশু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানাধীন ৩ নম্বর পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) এবং চট্টগ্রামের মীরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)।

পুলিশ জানায়, শিশুটির বাবা মো. রাজীব (২২) স্ত্রী রুবি বেগম ও দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে গত তিন-চার মাস ধরে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকায় ভাসমানভাবে বসবাস করছিলেন। গত ৩ অক্টোবর ভোরে ফুটপাতে মশারি টাঙিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন রাজীব।

পরে সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, পাশে থাকা দুই মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন নেই। এরপর শিশুটিকে খুঁজে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাহাড়তলী রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহরম আলীকে গ্রেপ্তার করা হলে তার হেফাজত থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহরম আলী পুলিশকে ইব্রাহিমের বিষয়ে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) কোতোয়ালী থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।