দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০২:৪৪ দুপুর
পঠিত : ৩০
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬

ছবি

Degchibarictg

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫ জনে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে ৩৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), চট্টগ্রামে তিনজন ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪৫৫ জন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৪৫৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১ হাজার জন চিকিৎসা নিয়েছেন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। 

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।