দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩৪ দুপুর
সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
পঠিত : ৪১
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০


চট্টগ্রাম নগরে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শুরু করার আগেই তাদের ধাওয়া দেন পুলিশ ও বিএনপিপন্থি সংগঠনের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার পরপরই পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে আশপাশের অলিগলিতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।