দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ভোক্তা অভিযান

নকল পণ্য, বাসি খাবার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ১০:৪৪ দুপুর
পঠিত : ৫৫
নকল পণ্য, বাসি খাবার বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে নকল ব্র্যান্ডের পণ্য তৈরি ও বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া বাসি খাবার সংরক্ষণ ও মেয়াদবিহীন ওষুধ বিক্রির দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল।

অভিযানে কদমতলী এলাকার জয়শ্রী অটোমোবাইলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে Herohne, Sharlu, RSM, Motul ও Castrol-এর মতো নামিদামি ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন ও খুচরা বাজারে বিক্রির অভিযোগ পাওয়া যায়। সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিকে মেয়াদবিহীন ওষুধ বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানের আলোকচিত্র ধারণ করেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।