দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে সরকারি মহিলা কলেজের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০৭:২০ সকাল
পঠিত : ৭১
চট্টগ্রামে সরকারি মহিলা কলেজের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসা থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চন্দা শর্মা সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তাঁর স্বামীর নাম মলই কান্তি শর্মা। পুলিশ জানিয়েছে, তাঁদের সংসারে কোনো সন্তান নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় একাই ছিলেন চন্দা শর্মা। রাতে তাঁর স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে আনেন। পরে দরজা ভেঙে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কোনো চিরকুট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।