দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে ৫ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১০:২২ দুপুর
পঠিত : ৪৫
চট্টগ্রামে ৫ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে আকবরশাহ থানা-পুলিশ। এ ঘটনায় সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে সিটি গেটসংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার দক্ষিণ বণিকপাড়ার ননী গোপালের বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইনের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ পুলিশের একটি দল। এ সময় সুধীর কুমার ধরের হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় আকবরশাহ থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৪। তারিখ ১২ নভেম্বর ২০২৬।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।