দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম দিয়ে দেশজুড়ে রবির ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন

saiful
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০২:৫২ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২
চট্টগ্রাম দিয়ে দেশজুড়ে রবির ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হলো।

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে আয়োজিত ‘চট্টগ্রামে রবির ফোরজি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে দেশব্যাপী এই কার্যক্রম শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ সম্পন্ন করায় রবিকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন, স্বল্প সময়ে বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করা একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।

রবি কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে দেশের ৬৪ জেলায় ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলের নেটওয়ার্ক আধুনিকায়ন করা হয়। সর্বশেষ ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কাজ সম্পন্ন করা হয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, চট্টগ্রাম অঞ্চলের নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তরের কাজ সফলভাবে শেষ হয়েছে। এটি শুধু প্রযুক্তিগত অর্জন নয়, বাংলাদেশের গ্রাহকদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং রবির প্রধান কর্পোরেট কর্মকর্তা শাহেদুল আলম।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।