দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৫:০২ বিকাল
পঠিত : ৪৯
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৮০

ফাইল ছবি

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ হাজার ৪২৬ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, পূর্বের মামলায় ১৩৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৪ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১১০ জন এবং সাজা পরোয়ানায় ২৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৪৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে মোট ৮৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা জরিমানা। এ ঘটনায় ৩২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ২২ হাজার ৪২৬ পিস ইয়াবা, ৫৮ লিটার চোলাই মদ, ২৭ কেজি গাঁজা, ২৪ ক্যান বিয়ার, ৭৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬ বোতল হুইস্কি ও ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৭, কক্সবাজারে ৬, কুমিল্লায় ২৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, চাঁদপুরে ৪, নোয়াখালীতে ১৪, ফেনীতে ৬ এবং খাগড়াছড়িতে ৩ জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩১৪ জনকে। তাদের মধ্যে ১৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ১১২, লক্ষ্মীপুরে ১৫, কক্সবাজারে ১২, খাগড়াছড়িতে ৮, চট্টগ্রামে ১ এবং রাঙামাটিতে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।