চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি হাতির আক্রমণে মো. সাহাব উদ্দিন (২২) নামে এক বাগান শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাহাব উদ্দিন ওই এলাকার বাসিন্দা। তিনি মৃত বাঁচা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে বাগানের দিকে যাওয়ার সময় পথে পাহাড়ি হাতির একটি পালের সামনে পড়ে যান তিনি। এ সময় একটি হাতি শুঁড় দিয়ে তাঁকে দূরে ছুড়ে ফেলে। এতে গুরুতর আহত হন সাহাব উদ্দিন।
পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।