দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম শ্রম আদালতে মামলাজট নিরসনের দাবিতে ২৩ নভেম্বর মানববন্ধন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ০২:৫১ দুপুর
পঠিত : ১০০
চট্টগ্রাম শ্রম আদালতে মামলাজট নিরসনের দাবিতে ২৩ নভেম্বর মানববন্ধন

শ্রম আইনে মামলা নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ১৫০ দিন নির্ধারিত থাকলেও চট্টগ্রাম শ্রম আদালতে একটি মামলা নিষ্পত্তি হতে ৫ থেকে ৭ বছর, এমনকি তারও বেশি সময় লাগছে। এ দীর্ঘসূত্রতা নিরসন ও দ্রুত মামলা নিষ্পত্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর শ্রম আদালতের সামনে মানববন্ধন করবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরের এনায়েত বাজারে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

নেটওয়ার্কের আহ্বায়ক আবু আহমেদের সভাপতিত্বে এবং হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফজলুল কবির মিন্টু, লুতফুন্নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস রুবি, মো. মাসুদ খান, মাসুমা বেগমসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ শ্রম আইনের ২১৬ ধারা অনুযায়ী, শ্রম আদালতে মামলা দায়েরের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। নির্ধারিত সময়ে নিষ্পত্তি সম্ভব না হলে যথাযথ কারণ উল্লেখ করে বিচারক আরও সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়াতে পারেন। অর্থাৎ আইন অনুযায়ী একটি মামলা নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ১৫০ দিন।

কিন্তু বাস্তবে চট্টগ্রাম শ্রম আদালতে মামলা নিষ্পত্তি হতে ৫ থেকে ৭ বছর কিংবা তারও বেশি সময় লাগছে। এতে ন্যায়বিচারপ্রত্যাশী শ্রমিকেরা চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। দীর্ঘদিন মামলা পরিচালনার আর্থিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেক শ্রমিক ন্যায়বিচারের আশা ছেড়ে দিচ্ছেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকের ন্যায়বিচার নিশ্চিত করতে শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা বন্ধ করা জরুরি। আইনে নির্ধারিত সময়সীমা বাস্তবায়ন না হওয়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সভায় জানানো হয়, আগামী ২৩ নভেম্বরের মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ‘শ্রম আদালতে ১৫০ দিন কত বছরে হয়?’ লেখা ফেস্টুন নিয়ে অংশ নেবেন। এর মাধ্যমে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা বন্ধ এবং আইনে নির্ধারিত সময়সীমা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন তারা।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।