চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হারানো মার্কশিট পুনঃইস্যু করতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম কেবিনেটের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল অফিস থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম ছিল। শিক্ষার্থীদের জন্য এ প্রক্রিয়াটি জটিল হওয়ার পাশাপাশি বাড়তি অর্থ ব্যয়ের কারণও হয়ে দাঁড়াত।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ ভোগান্তি নিরসনে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়মটি বাতিল করার অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্কশিট পুনঃইস্যুর ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করেছে কর্তৃপক্ষ।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।