দক্ষিণ পূর্ব

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার

saiful
saiful
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ১২:০৭ দুপুর
পঠিত : ৪২
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পেয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াসিন প্রকাশ জামাই ইয়াসিন, আবদুর শুক্কুর, পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে আবদুর শুক্কুর ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে কাজ করতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, আলিনগর বহুমুখী সমবায় সমিতি সহ বিভিন্ন ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো।

সমন্বিত লাইক, কমেন্ট, শেয়ার ও অর্থের বিনিময়ে পোস্ট বুস্ট করে এসব প্রচারণা ছড়ানোর তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা মুঠোফোনের ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে। অপপ্রচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও অর্থায়নকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।