দক্ষিণ পূর্ব

জন্মদিনে সাদাকালো সাজে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা

saiful
saiful
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৩:৩৪ রাত
পঠিত : ২৪
জন্মদিনে সাদাকালো সাজে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে ছবি ঘিরে আলোচনা
Degchibarictg


জন্মদিন উপলক্ষে সাদাকালো সাজে নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কেক হাতে বিভিন্ন পোজে তোলা ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন তিনি।

রোববার (১২ অক্টোবর) রাতে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘বার্থডে গার্ল’।

অপুর জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’

জন্মদিনের আগের দিন একটি ভিডিও প্রকাশ করেও ভক্তদের আগাম বার্তা দিয়েছিলেন অপু। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

অপুর নতুন এই সাজ ভক্তদের নজর কেড়েছে। তবে তার ‘বার্থডে গার্ল’ ক্যাপশন নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, অপু এখন আর ‘গার্ল’ নন, বরং ‘লেডি’ বা নারী। এক নেটিজেন লিখেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’

এদিকে অভিনেত্রীর পোশাক নিয়েও আলোচনা করেছেন অনেকে। তবে বেশির ভাগ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করেছেন।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।