দক্ষিণ পূর্ব

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬ ১২:২৫ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৩৭
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

চট্টগ্রাম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) ডিবি তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।

এর আগে একই দিন বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার পর ঘটনাটি তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করছে পুলিশ।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।