নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে উত্তেজনাকর ঘটনার খবরের মধ্যে শিশুর সঙ্গে তাঁর হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিতর্ক ও পক্ষে-বিপক্ষে নানা বক্তব্যের মধ্যেই ছবিটি নজর কেড়েছে।
ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে আছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সামনে একটি স্যুটকেসের ওপর বসে আছে এক শিশু। শিশুটির পাশে দাঁড়িয়ে আছেন এক নারী। এ সময় শিশুটির দিকে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখা যায় ড. ইউনূসকে। ছবিতে ধরা পড়েছে এক স্বাভাবিক ও মানবিক মুহূর্ত।
সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে একদল ব্যক্তির স্লোগান ও উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
এর মধ্যেই শিশুর সঙ্গে ড. ইউনূসের হাস্যোজ্জ্বল ছবিটি সামনে আসায় আলোচনায় যুক্ত হয়েছে ভিন্ন এক মাত্রা। রাজনৈতিক বিতর্কের বাইরে ছবিটিতে উঠে এসেছে মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক যোগাযোগের একটি মুহূর্ত।
উল্লেখ্য, ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল শেষ হয়।
বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক আলোচনা তুঙ্গে, তখন শিশুর সঙ্গে ড. ইউনূসের হাসিমুখের ছবিটি অনেকের নজর কেড়েছে। বিতর্ক ও মতপার্থক্যের বাইরে ছবিটি মানুষের কাছে সৌজন্য, হাসি ও মানবিক যোগাযোগের গুরুত্ব ও তুলে ধরছে।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।