জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান হিসেবে মুহাম্মদ শাহেদকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে।
সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলু উশ শামস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিক।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার, নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিমসহ আঞ্চলিক কাউন্সিলররা।
সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন বাংলাদেশের চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় কমিটির প্রস্তাবনার ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদকে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদকে জেকেএর টাই এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলু উশ শামস জেকেএর ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।