দক্ষিণ পূর্ব

টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০৬:২০ সকাল
সর্বশেষ আপডেট : ২ সপ্তাহ আগে
পঠিত : ৬৮
টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় ফ্লাইওভার থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের শিয়াচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান শিকদার।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলশী থানার অধীন টাইগারপাস এলাকায় একটি ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নুরুল আলম আশেক আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কীভাবে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।