দক্ষিণ পূর্ব

ডেঙ্গু ঠেকাতে চান্দগাঁওয়ে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ ০৬:২২ বিকাল
পঠিত : ৪১
ডেঙ্গু ঠেকাতে চান্দগাঁওয়ে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

ছবি

Degchibarictg

ডেঙ্গুর ঝুঁকি কমাতে চট্টগ্রাম নগরের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৯ অক্টোবর) বহদ্দারহাট কাঁচাবাজার থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মশা নিধনের পাশাপাশি জনবহুল এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

অভিযানের আওতায় বহদ্দারহাট কাঁচাবাজার, মাছবাজার, নিউ চান্দগাঁও আবাসিক এলাকাসহ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও থানার সহকারী সেক্রেটারি ও ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের আমির মোহাম্মদ ওমর গনি। ওয়ার্ড সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ মোহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও জুলাইযোদ্ধা মোহাম্মদ আলী।

এ সময় বদ্দারহাট ওয়ার্ডের সেক্রেটারি আরাফাত হোসাইন, সাবেক ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার হাসান রিয়াদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওমর গনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।