দক্ষিণ পূর্ব

তালা ভেঙে চুয়েটে কার্যালয়ে ঢুকলেন উপাচার্য, উত্তেজনা ক্যাম্পাসে

saiful
saiful
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ০৪:১২ সকাল
সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
পঠিত : ২৫
তালা ভেঙে চুয়েটে কার্যালয়ে ঢুকলেন উপাচার্য, উত্তেজনা ক্যাম্পাসে
Degchibarictg
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিজের কার্যালয়ে প্রবেশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে কার্যালয়ের তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে সাবেক ও বর্তমান ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ পাওয়ার ২১ দিনের মাথায়সোমবার প্রথমবারের মতো চুয়েট ক্যাম্পাসে নিজের কার্যালয়ে প্রবেশ করলেন অধ্যাপক শেখ শরীফুল আলম।

এদিকে, তাঁর নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই উপাচার্যের কার্যালয়ে প্রবেশের ঘটনা ঘটল।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের আন্দোলন চলমান রয়েছে এবং আগামীতে তা আরও বেগবান করা হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ওই রাতেই বিক্ষুদ্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ২২ সেপ্টেম্বর থেকে চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।