দক্ষিণ পূর্ব

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১০:১৫ দুপুর
পঠিত : ৫৭
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাতিয়ায় সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত চার সেনার মধ্যে দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং দুজন বিমানবাহিনীর পাইলট। তারা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের ও হুসেইন জেহির এবং পাইলট মেজর এরদেম চিমেন ও ওরহুন পিনার।

তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। এক বিবৃতিতে তিনি নিহত সেনাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসআই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।