দক্ষিণ পূর্ব

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিনের কড়া হুঁশিয়ারি

shakhawat sohan
shakhawat sohan
প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৭:৫০ সকাল
পঠিত : ৪
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা: ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিনের কড়া হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, “ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করে, তবে আমি আশা করি এটি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

Degchibarictg

দক্ষিণপূর্ব ডেস্ক 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (SPIEF) মূল অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুতিন বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের সম্ভাবনা ব্যাপকভাবে বাড়ছে। এ ধরনের উত্তেজনার নিরসন শান্তিপূর্ণ উপায়ে হওয়াই যুক্তিযুক্ত।”

তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, “এই সামরিক জোট রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে বারবার উপেক্ষা করেছে। এটি পশ্চিমাদের নতুন রূপের উপনিবেশবাদ।”

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, “ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করে, তবে আমি আশা করি এটি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

এদিকে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা অগ্রহণযোগ্য। এতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চিন্তা যারা করছে, তারা যেন মনে রাখে—এটা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দিতে পারে।”

বিশ্লেষকদের মতে, পুতিনের এই বার্তা বিশ্ব কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা আন্তর্জাতিক সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।