দক্ষিণ পূর্ব

ফ্যান্টাসি কিংডম পেল ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ পুরস্কার

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ০২:১৯ দুপুর
পঠিত : ৩২
ফ্যান্টাসি কিংডম পেল ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ পুরস্কার

ছবি

Degchibarictg

বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগে পুরস্কার পেয়েছে কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

বাংলাদেশ পর্যটন বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার গত ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়। 

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন। কনকর্ড গ্রুপের পক্ষে জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের আওতায় রয়েছে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং-গো-কার্ট ও রিসোর্ট আটলান্টিস। কর্তৃপক্ষের দাবি, মানসম্মত পারিবারিক বিনোদন, আধুনিক রাইড ও দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণকালে কনকর্ড গ্রুপের উর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার বলেন, এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি কনকর্ড গ্রুপ এবং ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাদের নিষ্ঠা, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং দর্শনার্থীদের জন্য মানসম্মত বিনোদন ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

আর/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।