দক্ষিণ পূর্ব

দুর্গাপূজার সাজে নজর কাড়লেন পূজা চেরী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ১২:১৭ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ২৯
দুর্গাপূজার সাজে নজর কাড়লেন পূজা চেরী

ছবি

আসছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে দুর্গাপূজার আবহে নিজেকে সাজিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন চিত্রনায়িকা পূজা চেরী।

দুর্গা প্রতিমার সামনে তোলা বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে বাঙালিয়ানার সাজে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির কথা তুলে ধরে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন পূজা চেরী। তিনি লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি—যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’

পূজার সাজের পাশাপাশি তার এই বার্তাও ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। পোস্টের মন্তব্যঘরে অনেকে অভিনেত্রীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তাকে ‘দেবী’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকেই ‘জয় মা দুর্গা’ লিখে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।