মঙ্গলবার (১৩ অক্টোবর) শাহ আমানত সেতু সড়কের মীর পেট্রোল পাম্পের পাশে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
ম্যাজিস্ট্রেট জানায়, ফুটপাত দখল করে ড্রাম রাখায় পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ফুটপাত থেকে ড্রাম সরানোর কাজ শুরু করা হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে সব ড্রাম সরিয়ে ফুটপাত চলাচলের উপযোগী করতে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এসআই/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।