দক্ষিণ পূর্ব

নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ০৪:২৭ দুপুর
পঠিত : ২২
নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

ছবি

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আজিজ মেম্বারের বাড়ির পূর্ব পাশে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁওয়ের ওয়াজীর বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. শামসুল আলম এবং মা গোলতাজ বেগম।

পরিবারের সদস্যরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশার মালিক বেলাল হোসেনের সঙ্গে ছিলেন তুষার। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

পরে বৃহস্পতিবার বিকেলে খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, অটোরিকশাচালক তুষার দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।