দক্ষিণ পূর্ব

নিষিদ্ধ আ. লীগের নেতাদের সঙ্গে সখ্য, সিএমপির সার্জেন্ট বহিষ্কার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৫:২৪ বিকাল
পঠিত : ১১০
নিষিদ্ধ আ. লীগের নেতাদের সঙ্গে সখ্য, সিএমপির সার্জেন্ট বহিষ্কার

ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অভিযোগে মুজাহিদুল ইসলাম নামে ওই সার্জেন্টকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সিএমপি কমিশনার। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

ওই সার্জেন্টকে গ্রেপ্তার কিংবা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার জানান, তাঁকে বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর গোপন যোগাযোগের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।