নান্দনিক ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে নগরের বটতলী পুরাতন রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে স্টেশন থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযানের সময় স্টেশনের বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে স্টেশনসংলগ্ন জুলাই স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয় কর্মসূচি।
এ সময় স্টেশন চত্বরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা না ফেলা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।