দক্ষিণ পূর্ব

বাকলিয়ায় মাদক ও আধিপত্যের বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ২

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০৯:১২ সকাল
পঠিত : ৫৬
বাকলিয়ায় মাদক ও আধিপত্যের বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ২

ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সোবহান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমির হোসেন ওরফে বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে শওকত গ্রুপের কয়েকজন সদস্য তক্তারপুল এলাকায় আব্দুস সোবহানের বাড়ির সামনের গলির মুখে গিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপান। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় সোবহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সোবহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক হত্যা ও মাদকসংক্রান্ত অভিযোগও রয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে তিনি নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সহায়তা করেন।

তবে ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।