দক্ষিণ পূর্ব

বোনানজা ক্লাব'র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন

sathi
প্রকাশ : ১১ মার্চ ২০২৫
পঠিত :
বোনানজা ক্লাব'র  উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাবের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পবিত্র হাফেজে কোরআন ও এতিমদের সম্মাপনে ঈদ উপহার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 সোমবার ( ১০ মার্চ)  নগরের একটি কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সেক্রেটারি ও প্রজেক্ট আহবায়ক ইঞ্জি. আতহার শিহাব জাকী এবং প্রজেক্ট সদস্য সচিব লোকমান হাকিম এর যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল ইসলাম। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো: মোস্তাক হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, চসিকের  শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা'র সদস্য শাহনেওয়াজ রিটন, পার্কভিউ হাসপাতালের পরিচালক ফয়সাল মোহাম্মদ ইউনুস, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আবু তালেব, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইন ডিপার্টমেন্ট চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক  ইঞ্জি. ড. নুর্শেদুল মামুন ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস।

এতে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বন্দরটিলা আলী শাহ কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মহিউদ্দিন মাহবুব ও ন্যাশনাল ইংলিশ স্কুল চট্টগ্রাম এর অধ্যক্ষ মো. আসাদ উল্লাহ আদিল।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।