দক্ষিণ পূর্ব

ব্যর্থতার পরও অধিনায়কত্ব ছাড়ছেন না লিটন

saiful
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ ০৭:০০ সকাল
পঠিত : ২৩
ব্যর্থতার পরও অধিনায়কত্ব ছাড়ছেন না লিটন

এশিয়ান গেমসে ক্রিকেটে পদক জিততে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য হওয়ার পর নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। তবে এই ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি।

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম বড় প্রত্যাশা ছিল ক্রিকেটকে ঘিরে। ২০১০ সালে প্রথম অংশগ্রহণেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে ইনচনে রৌপ্য এবং ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে দলটি। এবার অবশ্য কোনো পদকই পাওয়া হলো না।

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দলের ব্যর্থতা নিয়ে লিটন বলেন, বড় লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে এসেছিলেন তারা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। বিশেষ করে ব্যাটিংয়ে দল ‘আপ টু দ্য মার্ক’ ছিল না এবং পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন লিটন। দুই ম্যাচে মাত্র ২ রান করেছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, দুই ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি।

দলের এমন পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, তিনি পদত্যাগ করতে চান না। ক্রিকেটে ভালো-খারাপ সময় থাকেই। একদিন ভালো যাবে, আবার অন্যদিন খারাপ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এশিয়ান গেমসে অন্য ডিসিপ্লিনের অনেক খেলোয়াড় নানা সীমাবদ্ধতার মধ্যেও অংশ নিচ্ছেন। সেই তুলনায় ক্রিকেটাররা অনেক সুযোগ-সুবিধা পাওয়ার পরও এমন পারফরম্যান্সের জন্য অনুতপ্ত কি না—এমন প্রশ্ন করা হলে লিটন বলেন, দল ও অধিনায়ক হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারায় সবারই খারাপ লাগছে।

তবে অতীতে বাংলাদেশ দল অনেক কিছু অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও দল আরও ভালো কিছু করার চেষ্টা করবে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।