দক্ষিণ পূর্ব

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন চবি শিক্ষার্থী মহুয়া

Jalal Rumi
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ ০১:০৬ দুপুর
পঠিত : ২১
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন চবি শিক্ষার্থী মহুয়া

শিক্ষার্থী মহুয়া তাসনিম

চবি প্রতিনিধি

দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) রাত ২টায় শিক্ষার্থী মহুয়া আর নেই বলে মৃত্যুর বিষয়টি সহপাঠীদের জানিয়েছেন নিহতের বোন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থী মহুয়ার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তবে ঢাকার সাভার উপজেলায় থাকতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই শিক্ষার্থী। আজ (রবিবার) দুপুর ২টায় মহুয়ার জানাজার নামাজ তার নিজ এলাকা রাজবাড়ির বালিয়াকান্দির পাইককান্দিতে অনুষ্ঠিত হবে।

নিহত মহুয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ইসরাফিল হোসেন মানিক বলেন, মহুয়া অসম্ভব ভালো মেয়ে ছিল। গত আগস্টের ১৪ তারিখ আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে ছিল। সেখানে বলছে, ‘ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি O+ রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন বলল, ‘ভাইয়া, আমার জন্যই।’ আমি উত্তর দিলাম আল্লাহ মাফ করুক, কি হইছে আপু? এরপর মহুয়া বললো, তার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়ার প্রয়োজন। এরপর রক্তের ব্যবস্থা করার জন্য প্রায় ৭–৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই রক্ত মিল ছিল না। পরে একজনের সাথে রক্তের মিল পাওয়া গেলে সেসময় ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়।

শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক আরও বলেন, লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল তার।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।