মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাসানীর সমাধিস্থ টাঙ্গাইলে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ড. আতিক মুজাহিদ এমপি, জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা।
এ ছাড়া টাঙ্গাইল জেলা এনসিপি, যুবশক্তি, কৃষকশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।