দক্ষিণ পূর্ব

মা হওয়ার পর ট্রলিং, নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

saiful
saiful
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৬:১৩ সকাল
পঠিত : ২৪
মা হওয়ার পর ট্রলিং, নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
Degchibarictg


মা হওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর এবার ট্রলারদের উদ্দেশে মুখ খুলেছেন তিনি। ক্যাটরিনা বলেছেন, অন্যের মন্তব্য দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা উচিত নয়। নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ারও কিছু নেই।

সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন অভিনেত্রী। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য ও ট্রলিং শুরু হয়।

এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ক্যাটরিনা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে কিংবা কী ধরনের বয়ান তৈরি হচ্ছে, তা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। সবাইকে খুশি করতে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাই হারিয়ে যেতে পারে।

নেতিবাচক মন্তব্যের প্রভাব সম্পর্কে ক্যাটরিনা বলেন, তাঁকে নিয়ে করা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করতে দিলে হয়তো তিনি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতেন। জীবনে আর এক পাও এগোতে পারতেন না।

নিজের প্রতি আত্মবিশ্বাস রাখার ওপর গুরুত্ব দিয়ে এই অভিনেত্রী বলেন, বিশ্ব যখন কাউকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে।

জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না উল্লেখ করে ক্যাটরিনা বলেন, কখনো সবকিছু নিখুঁত মনে হবে, আবার কখনো কিছুই মনের মতো হবে না। কখনো নিজেকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপে পৌঁছানোর যাত্রা চলতে থাকবে।

তাই জীবনের এসব পরিবর্তন সহজভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি। ক্যাটরিনার ভাষ্য, নিজেকে নিয়ে অতিরিক্ত গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।