দক্ষিণ পূর্ব

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ১১:৩৪ দুপুর
পঠিত : ৬৩
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

হেনরি কাগান ও কেনসো সোয়াই

২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগান এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব এবং স্বয়ং-অনুঘটক বা অটোক্যাটালাইসিস আবিষ্কারের স্বীকৃতি হিসেবে হেনরি বি. কাগান ও কেনসো সোয়াইকে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হেনরি বি. কাগানের জন্ম ১৯৩০ সালে ফ্রান্সের বোলোন-বিলানকুর্ট শহরে। ১৯৬০ সালে ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি ইউনিভার্সিটি প্যারিস-সাডের ইমেরিটাস অধ্যাপক।

অন্যদিকে কেনসো সোয়াই ১৯৫০ সালে জাপানের হিরোশিমায় জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের ইমেরিটাস অধ্যাপক হিসেবে রয়েছেন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।