প্রথম দিনের খেলা শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তিনি। দিনের চতুর্থ ওভারে মার্কো জানসেনের বলে পুল করে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ব্যাটার।
সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে উদ্যাপন করেন লিটন। তবে তাঁর উদ্যাপনের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল পকেট থেকে একটি কাগজ বের করা। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
মেয়ের বিশেষ দিনে নিজের শতক উৎসর্গ করে আবেগঘন বার্তা দেন বাংলাদেশের এই ব্যাটার।
এর আগে প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দিনের শেষ বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে কিছুটা হতাশা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। তবে তার আগে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হৃদয়।
দ্বিতীয় দিনে লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতকটি মেয়ের জন্মদিনে উৎসর্গ করে ইনিংসটিকে আরও বিশেষ করে তুলেছেন তিনি।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।