চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক এম্বুলেন্স উপহার দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। চাকসু জানায়, এম্বুলেন্সটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপর ২ টায় চাকসু ভবনের সামনে এম্বুলেন্সটি উদ্বোধন করা হয়।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাসান মিয়াসহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "চাকসুকে আমরা কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবিনি, সহযোগী হিসেবে ভেবেছি। চাকসু এখন শেষ সময়ে এসে দাঁড়িয়েছে। গত ১ বছরের পুরো সময়জুড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কষ্টগুলো লাঘব করার চেষ্টা করেছি। খাবার, আবাসন, যাতায়াত থেকে শুরু করে সবকিছুতে কাজ করেছি।"
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, "চাকসু শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় কাজ করার চেষ্টা করেছে। চাকসুর কাজে আমরা সবচেয়ে বেশি যাকে পাশে পেয়েছি তিনি হলেন আমাদের সম্মানিত ভিসি স্যার। আমরা স্যারের কাছে আবেদন রাখব চাকসুর মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই যেন পরবর্তী চাকসু নির্বাচন আয়োজন করা হয়।"
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।