দক্ষিণ পূর্ব

শিক্ষা ও গবেষণায় ‘কীর্তিমান সম্মাননা’ পেলেন চবি উপাচার্য

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ১২:২৩ দুপুর
পঠিত : ৩৯
শিক্ষা ও গবেষণায় ‘কীর্তিমান সম্মাননা’ পেলেন চবি উপাচার্য

চবি প্রতিনিধি

​শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কীর্তিমান সম্মাননা-২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। হাটহাজারীর ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

​শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

​ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি তড়িৎ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

​প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রতিটি জাতি ও দেশের জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক আগ্রাসনের পরিবর্তিত রূপ মোকাবিলায় নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করতে হবে। যথাযথ পৃষ্ঠপোষকতা, অনুপ্রেরণা ও নিয়মিত চর্চা ছাড়া কোনো শিল্প বা সংস্কৃতি বিকশিত হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

​সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে সমাজে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বাঁচিয়ে রাখার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে বড় ভূমিকা রাখে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট সংগীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন, যিশু বণিক, কল্যাণ পাল ও বিপ্লব পাল। এতে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী সিদ্দিক হোসেন মামুন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও সাতজনকে কীর্তিমান সম্মাননা প্রদান করা হয়। এ সময় হাটহাজারী সার্কেল এএসপি তারেক আজিজসহ আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।