দক্ষিণ পূর্ব

সানার পর এবার হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা

saiful
saiful
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ০৪:১৭ দুপুর
সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
পঠিত : ২৮
সানার পর এবার হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা
Degchibarictg


ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদার রাস ইসা এলাকায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথমে রাজধানী সানায় হামলা চালানোর পর হোদেইদাকে লক্ষ্যবস্তু করা হয়।

হোদেইদায় গুরুত্বপূর্ণ বন্দর ও বেশ কয়েকটি তেল স্থাপনা রয়েছে। এর আগে সানার পশ্চিমাঞ্চলে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয় বলে ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে।

সানার সাবা এলাকার একটি তেল স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর পরই সৌদি আরবকে পাল্টা হামলার হুমকি দেয় হুথিরা।

হুথিরা জানায়, সৌদি আরব সানায় হামলা চালালে দেশটির দাম্মামে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আরামকোর তেল শোধনাগারে হামলা চালানো হবে। তবে এসব স্থানে নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিও ছিলেন। ওই ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল সৌদি আরব।

এদিকে বিমান হামলার পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে স্থলযুদ্ধ চলছে। এর মধ্যে তাইজ শহরকে ঘিরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহরটি দখলের কাছাকাছি রয়েছে হুথিরা।

এসআই/দক্ষিণপূর্ব

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।